স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে- ডেপুটি স্পীকার
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে- ডেপুটি স্পীকার

ঢাকা, ১৬ ফেব্রুযারি ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া সারাজীবন গবেষণা করে গিয়েছেন। বাংলাদেশের আজকের উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। ডিজিটাল বাংলাদেশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজধানীর মোহাম্মদপুরে বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও স্মরণ সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তাঁর জন্মদিন উপলক্ষ‌্যে একটি কেক কাটা হয়।

ডেপুটি স্পীকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ছায়ার মত পাশে ছিলেন ওয়াজেদ মিয়া। তাঁর অনেকগুলো পরিচয় থাকলেও তিনি সবসময় বঙ্গবন্ধুর জামাতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি কখনো প্রধানমন্ত্রীর স্বামীর পরিচয় ব্যবহার করে কোন সুবিধা নেন নি।

মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া জাতির পিতার সাথে আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন। বাঙালি জাতির অধিকার আদায় করতে গিয়ে জাতির পিতার সাথে জেল খেটেছেন।

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস‌্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৯   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ