জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » কিশোরগঞ্জ » জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন ব্যক্তি স্বার্থে নয়, তিনি সারা জীবন কাজ করেছেন হাওড় এলাকার উন্নয়নে। তিনি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।

সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এর আগে, রাষ্ট্রপতি মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ