জমজ ৪ সন্তানের পাশে মানবিক সহায়তা নিয়ে ব্লাড ফাইটার সংগঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমজ ৪ সন্তানের পাশে মানবিক সহায়তা নিয়ে ব্লাড ফাইটার সংগঠন
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



জমজ ৪ সন্তানের পাশে মানবিক সহায়তা নিয়ে ব্লাড ফাইটার সংগঠন

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম, বিয়ের ৭ বছর পর একসাথে ৪টি জমজ কন্যা সন্তানের জন্ম দিয়ে পরিবারকে সুখকর করলেও আজ সেই সন্তানের ভরণপোষণ নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি। এ ঘটনা ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর-সরিষাবাড়ীতে।

জানা যায়,এ অসহায় পরিবারের সংবাদ শুনে পাশে দাঁড়িয়েছেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে ছুটে যান এ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এ অসহায় পরিবারের মাঝে শিশু খাদ্যসহ চাল, ডাল, নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, সভাপতি আকলিমা আফরোজ আঁখি, সহ সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন মল্লিক, সহ অর্থ সম্পাদক বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিল সরিষাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার হাবিবুর রহমান, সজীব মিয়া, রাহাত প্রমুখ।

উপহারসামগ্রী পেয়ে কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবু বলেন, আল্লাহ ৪টি কন্যা সন্তান দিয়েছেন এতে আমি অনেক খুশি। কিন্তু বাচ্চাদের খরচ ও নিজেরদের সংসার খরচ কোন ভাবেই চালাতে পাচ্ছিনা। কাঠমিস্ত্রির কাজ করে যা কামাই করি, তা দিয়ে চাল ডাল কেনাই কঠিন। সন্তানদের ‘খাবার দুধ’ কিনবো কিভাবে বলে জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম আমার চার সন্তানের খোঁজখবর নিতে এসে আমার সংসারিক অবস্থা জানতে পারেন এবং তুলে ধরেন। এতে ফাইটার ফর হিউম্যানিটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন আমার বাচ্চাদের জন্য নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা করেন। এভাবে যদি সমাজের বিত্তবানরা মানবিক সহায়তা নিয়ে পাশে থাকেন, তাহলে আর কোন সমস্যা থাকবেনা বলে তিনি জানান। ফাইটার ফর হিউম্যানিটি স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়েছেন আতাউর রহমান বাবুসহ তার পরিবার।

উল্লেখ্য ২০২০ সালের ২ জুলাই ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৪   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ