‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে রাজাকার, আলবদর, আল-শামস বা জামায়াতে ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন

মোজাম্মেল হক বলেন, ২০২৪ সালের মার্চের মধ্যেই সারাদেশের রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হবে। রাজাকারের তালিকা করার আইনগত এখতিয়ার এতদিন ছিল না। গত পার্লামেন্টে আবেদন জানানোর প্রেক্ষিতে আইন পাস হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৫   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ