র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুর রউফ চৌধুরী মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুর রউফ চৌধুরী মারা গেছেন
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুর রউফ চৌধুরী মারা গেছেন

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আবদুর রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তারা হচ্ছেন রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রউফ চৌধুরীর জানাজা আজ বাদ-আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ-এশা তার দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৮   ৭৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ