ভুটান ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত

প্রথম পাতা » চট্টগ্রাম » ভুটান ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



ভুটান ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জন্মলগ্ন থেকে ভুটান বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে- এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভুটানের ব্যবসায়ী এম অলি আহমেদের কচুয়ামুড়ার বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রিনচেন কুয়েনসিল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন। ভুটান সরকার ও জনগণ সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের আগেই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বীকৃতি আদায় করতে সমর্থ হয়। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমি ভুটানের প্রত্যেকটি নাগরিকদের প্রতি কৃতজ্ঞ।

ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘ভুটান আমাদের অকৃত্রিম বন্ধু। ভুটানের আত্মীয়তা ও আন্তরিকতা আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যাব। আমরা চাই ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় মজবুত থাকুক।’

বাংলাদেশের নাগরিক হিসেবে এম অলি আহমেদ ভুটানে ব্যাপক জনপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘এম অলি আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে ভুটানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। এম অলি আহমেদের মত সততা ও নিষ্ঠার সঙ্গে যে কেউ ভুটানে কাজ করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, রয়েল ভুটান দূতাবাসের কনস্যুলার ক্যানছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজ্জামেল হোসেন রেজা ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদ। সভা পরিচালনা করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. সুলতান মাহমুদ সরকার।

বাংলাদেশ সময়: ৯:০৫:১৯   ৪৫৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী
বদলে যাওয়া জামায়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে : গোলাম পরওয়ার
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রার্থনায় খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা পালন
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ