বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭১৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১১ লাখ ৯ হাজার ৪৭৫ জন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩০ জনের।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬০৫ জন এবং মারা গেছেন ১৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪১ জন এবং মারা গেছেন ১২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৫৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ১৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৮১ জন এবং মারা গেছেন ৫ জন। সার্বিয়া আক্রান্ত হয়েছেন ৭১৯ জন এবং মারা গেছেন ৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৫০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৫৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৯৬৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ৯:১৩:৪২   ৬২৬ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ