আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : আমির হোসেন আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : আমির হোসেন আমু
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সকল আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে কোন ষড়যন্ত্র সফল হবে না। যারা ’১৪ ও ’১৫ সালের মত রাজনৈতিক সহিংসতা চালাতে চায় সেই বিএনপি জামাতকে দলগত ও জোটগতভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলায় অতীতের মত জোটবদ্ধভাবে মাঠে থাকবে ১৪ দল।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে তাদের দোসর ও উত্তরসুরীরা এখনো বিদ্যমান। তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৪৫:২৫   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ