যশোরে পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা

প্রথম পাতা » খুলনা » যশোরে পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



যশোরে পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা

যশোরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগ যশোর কালেক্টরেট হতে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ঊর্ব্বশী গোস্বামী।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

সভায় বক্তারা বলেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন প্রকাশ করে আসছে পরিসংখ্যান অফিস। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রণীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রকৌশলপত্র প্রণয়নসহ এসডিজি অর্জনের বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সমাজকর্মসংস্থান, আইসিটি ব্যবহার পরিসংখ্যান সহ সব উন্নয়ন প্রকল্প তথ্য গতিশীল করছে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮ উপজেলার পরিসংখ্যান অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩১   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ