আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে, এটা চূড়ান্ত। আর নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে আমরা তা পালন করতে প্রস্তুত আছি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সেই হিসেবে আমি বলব, আমাদের পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ জন্য আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

তিনি বলেন, আমাদের দেশে প্রচলিত আইন আছে, সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতোপূর্বেও আমরা আইনশৃঙ্খলাজনিত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম। এ বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৮   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ