নোখায়ালী থেকে এনে চাঁদপুরে খুন, তদন্তে পিবিআই

প্রথম পাতা » চট্টগ্রাম » নোখায়ালী থেকে এনে চাঁদপুরে খুন, তদন্তে পিবিআই
বুধবার, ১ মার্চ ২০২৩



নোখায়ালী থেকে এনে চাঁদপুরে খুন, তদন্তে পিবিআই

চাঁদপুরের মতলবে খড়কুটোয় ঢাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত করে পিবিআই বলছে, নোয়াখালীতে নিয়ে এসে চাঁদপুরে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের ইউসুফ বেপারীর বালুভর্তি জমিতে এলাকাবাসী মরদেহটি দেখতে পায়। এলাকাবাসীর খবরে প্রথমে ঘটনাস্থলে যায় মতলব দক্ষিণ থানা পুলিশ। এরপর সিআইডি ও পিবিআই। শুরু হয় মরদেহের আশপাশে থাকা বিভিন্ন আলামত সংগ্রহ। তারপরেই অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় পেতে পিবিআইয়ের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, ঘটনার শিকার ব্যক্তির নাম মো. দেলওয়ার (৪০)। তিনি নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। মরদেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এ ব্যক্তিকে। আর এই দৃশ্য যেন কারও নজরে না আসে তাই মরদেহ খড়কুটো দিয়ে আড়াল করে রাখে দুর্বৃত্তরা।

পিবিআইয়ের পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা গেছে। তবে এরই মধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পিবিআই।

বাংলাদেশ সময়: ১০:০৯:১৮   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ