বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
বুধবার, ১ মার্চ ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২২-২৪ সা‌লের কার্যকরী কমিটি টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ।

বুধবার (১ মার্চ) সংগঠনের সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বে সহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এ সময় ফ‌রেন সা‌র্ভিস একাডে‌মির রেক্টর মাশ‌ফি বিনতে শামসও উপ‌স্থিত ছি‌লেন।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষভাবে তুলে ধরার অভিপ্রায়ও ব্যক্ত করেন নেতারা।

কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২০   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ