সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন
বুধবার, ১ মার্চ ২০২৩



সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর উদ্বোধন

জেলায় আজ বুধবার ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’-এর উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির হলরুমে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ আনসারী, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, আওয়ামী লীগ নেতা মো. নূর মনোয়ার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিবুল হাসান, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শহিদ মোহাম্মদ তিতুমীর, খামার বাড়ি সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন-অর রশিদ, মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ।
আলোচনা সভা শুরুর পূর্বে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতিঘর’ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কর্মকর্তা ও কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৩   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ