১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে : প্রধান বিচারপতি

প্রথম পাতা » খুলনা » ১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে : প্রধান বিচারপতি
শনিবার, ৪ মার্চ ২০২৩



১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে : প্রধান বিচারপতি

সারাদেশে গত এক বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত ১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কম লোকবলের কারণে মামলার জট নিষ্পত্তি করা সম্ভব নয়। আরও লোকবল দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।

তিনি বলেন, দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে। ন্যায়কুঞ্জ তৈরি করতে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ন্যায়কুঞ্জে নারীসহ সব বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধান বিচারপতি আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে জেলা জজ আদালতের সম্মলেন কক্ষে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:১০:১১   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ