ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র
শনিবার, ৪ মার্চ ২০২৩



ইউক্রেনকে অস্ত্র সহায়তার  রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে রাশিয়ার সতর্কতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট শুক্রবার কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তাছাড়া মস্কোর বিরুদ্ধে ঐক্যের প্রদর্শনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে আমন্ত্রনও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইতোমধ্যে বলেছেন, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী বাখমুত ‘ব্যবহারিকভাবে ঘেরাও’ করে রেখেছে এবং মস্কোর অভিযানের পর সেখানে এখন সবচেয়ে ভয়ঙ্কর লড়াই সংঘঠিত হচ্ছে । খবর এএফপি’র।
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মস্কোর সামরিক হামলা মোকাবেলা এবং এমনকি কিয়েভের ভূমি পুনরুদ্ধারে সক্ষমতার চাবিকাঠি হয়ে উঠেছে। তবে ক্রেমলিন বলেছে এই ধরনের সহায়তা শুধুমাত্র সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সাহায্য সহায়তাকারি দেশগুলির অর্থনীতির ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিয়েছে এবং জার্মানিসহ এই দেশগুলির নাগরিক কল্যাণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে, ওয়াশিংটন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে, কিয়েভে রুশ সেনা ও তাদের সরবরাহ লাইন ধ্বংসে সক্ষম হিমারস প্রিসিশন রকেট সিস্টেমসহ গোলাবারুদ সমৃদ্ধ নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে বাক-বিতন্ডার পরে অংশীদারিত্ব প্রদর্শনে, বাইডেন ইউক্রেনে রুশ আগ্রসনের পর প্রথম ওয়াশিংটন সফরের জন্য হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর শোলজকে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৪৩   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ