ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন
রবিবার, ১২ মার্চ ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

ঢাকা, ১২ মার্চ ২০২৩, নিউজটুনারায়ণগঞ্জ : তিন ম্যাচ টি২০ সিরিজের ২য় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ইংল্যান্ডের ১১৭ রানের জবাবে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৪   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ