টাইগারদের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » টাইগারদের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
রবিবার, ১২ মার্চ ২০২৩



টাইগারদের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক এই জয়ের পর এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশ সময়: ২৩:১২:২২   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ