প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দুইবার অস্কার জিলেতন যে নারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দুইবার অস্কার জিলেতন যে নারী
সোমবার, ১৩ মার্চ ২০২৩



প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দুইবার অস্কার জিলেতন যে নারী

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুইবার অস্কার জিতে নিয়েছেন রুথ ই কার্টার। পেশায় তিনি কস্টিউম ডিজাইনার। একমাত্র কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুইবার অস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি। রুথ ই কার্টার মূলত মার্ভেলের সুপারহিরো সিরিজ ‘ব্ল্যাক প্যান্থারের’ কস্টিউম ডিজাইনার হিসেবে বিখ্যাত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য সেরা কস্টিউম ডিজাইনারের খেতাব জিতে নেন রুথ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মেরি জোফরেস। মেরি ব্যাবিলন সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।

২০১৯ সালে রুথ ই কার্টার প্রথমবার অস্কার জেতেন। সে বছরও তিনি ব্ল্যাক প্যান্থার সিরিজের প্রথম সিনেমা ব্ল্যাক প্যান্থারের জন্য সেরা কস্টিউম ডিজাইনারের খেতাব জেতেন। সেবারও তিনি একটি রেকর্ড গড়েন। প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কস্টিউম ডিজাইন ক্যাটাগরিতে সেরা হন তিনি।

এদিকে অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্র ক্যাটগরিতে পুরস্কার জিতে নিয়েছে, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট। দারুণ এ চলচ্চিত্রটি নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট জিতে নিয়েছেন সেরা পরিচালকের খেতাবও।

কেবল তাই নয়, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে আরও কয়েকটি পালক। এর মধ্যে এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫ত অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।

সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রীসহ আরও বেশ কয়েকটি পুরস্কার ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর ঘরে গেলেও সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন ‘দ্য মামি’ ট্রিলজির রিক খ্যাত অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৫:২৬   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
বিমান শুধু যাত্রী ও পণ্য পরিবহনে নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি : বিমান মন্ত্রী
যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি এবং সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ