পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪
সোমবার, ১৩ মার্চ ২০২৩



পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩), নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২) ও শহিদুল ইসলাম মোমিন উপজেলার হাটধুমা গ্রামের বাসিন্দা।

ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল। এ সময় নাটরোগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৭:২৫   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির
বিমান শুধু যাত্রী ও পণ্য পরিবহনে নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি : বিমান মন্ত্রী
যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী
স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি এবং সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ