পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ

যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে মেয়রকে অবহিত করেন।
যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা করে তারা উভয়েই ব্রিটিশ সমাজ ও অর্থনীতিতে গত ৫ দশকে দু’দেশের মধ্যে একটি প্রাণবন্ত সম্পর্কের বন্ধন সৃষ্টির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন।
ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পরামর্শ দেন। তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বৃটিশ-বাংলাদেশী প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে তাদের মাতৃভূমিতে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪৪   ৪৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই : রুহুল কবির রিজভী
পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ