রাশিয়ার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের তলব

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের তলব
বুধবার, ১৫ মার্চ ২০২৩



রাশিয়ার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের তলব

কৃষ্ণ সাগর এলাকায় রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়ে ডুবে গেছে। এ ঘটনার পরপরই রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘটনার পরই ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, ‘রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা কড়া অভিযোগ দেব। রুশ যুদ্ধবিমান যা করেছে, তা একদমই অনিরাপদ ও অপেশাদার আচরণ। এরই মধ্যে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা দিয়েছেন।’

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, ইউরোপের পূর্ব অংশে যা ঘটছে, তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে রাশিয়া ফেডারেশনের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেখানে রাশিয়ান নৌবাহিনী বা রাশিয়ান বিমানবাহিনীকে উসকে দেয়া প্রয়োজন ছিল কি-না।

তিনি আরও বলেন, ‘আমরা এমন পরিস্থিতি যাতে তৈরি না করি, যেখানে রাশিয়ান ফেডারেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনিচ্ছাকৃত সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়।’

এর আগে কৃষ্ণ সাগর এলাকায় রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ডের দাবি এমকিউ-৯ রিপারটি আন্তর্জাতিক জলসীমার ওপর ছিল। এ সময় দুটি রাশিয়ান ফাইটার বিমান সেটিকে নিচে নামানোর চেষ্টা করে।

মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেসন হেকার বলেন, ‘আমাদের এমকিউ-৯ ড্রোনটি আন্তর্জাতিক জলসীমার ওপর নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় রাশিয়ার যুদ্ধবিমান গতিরোধ ও আঘাত করে। ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়।’

বাংলাদেশ সময়: ১০:৫১:৩২   ৩৮০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ