ইংল্যান্ডকে হারিয়ে বিপিএলের প্রশংসায় সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডকে হারিয়ে বিপিএলের প্রশংসায় সাকিব
বুধবার, ১৫ মার্চ ২০২৩



ইংল্যান্ডকে হারিয়ে বিপিএলের প্রশংসায় সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন হৃদয়-শান্তরা। ইংল্যান্ডকে প্রথমবার বাংলাওয়াশ শেষে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। পুরো টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছে লাল-সুবজের প্রতিনিধিরা। আর ভালো করার পেছনে বিপিএলের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের অধিনায়ক।

সাকিব আল হাসান বলেন, ‘এখানে যারা খেলছে বিশেষ করে এই সিরিজটি, তারা প্রায় প্রত্যেকেই বিপিএলে পারফরম্যান্স করে এসেছে। সুতরাং বিপিএলের পরপরই এই সিরিজটি শুরু হওয়ায় ভলো করেছে সবাই। ফর্ম ধরে খেলতে পেরেছে খেলোয়াড়রা।’

সাকিব আরও বলেন, ‘বিপিএলে যারা ভালো ব্যাটিং বা বোলিং করে এসেছে, এখানেও তারা ভালো করেছে। যে আত্মবিশ্বাস ছিল, সেটি ধরে রাখায় আমরা সফলতা পেয়েছি। টানা খেলার মধ্যে থাকায় আমাদের কাজটি সহজ হয়েছে।’

প্রসঙ্গত, চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মিরপুরে টাইগাররা জয় তুলে নেয় ৪ উইকেটের ব্যবধানে। তাতে প্রথমবার কোনো সংস্করণে ইংলিশদের সিরিজ হারানোর স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আর তৃতীয় ম্যাচটি ১৬ রানে জিতে সাকিব বাহিনী হোয়াইটওয়াশেরও স্বাদ নিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ১১:০১:২১   ৪০৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ