শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ

প্রথম পাতা » খেলাধুলা » শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ
বুধবার, ১৫ মার্চ ২০২৩



শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ

পর্দা উঠল ঢাকা প্রিমিয়ার লিগের। বুধবার (১৫ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া ৯টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এরপর গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ঢাকা লিওপার্ডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় এবারের আসর। তবে ম্যাচের ৩ দশমিক ৫ ওভারে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।

এদিকে দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে অগ্রণী ব্যাংক। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ম্যাচটি চলছে।

অন্যদিকে বিকেএসপিতে বৃষ্টির বাধার কারণে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি।

এবার এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে। এর মধ্য থেকে ছয়টি দল সুপার লিগে খেলবে। আর সেখান থেকেই পাওয়া যাবে এবারের আসরের চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৫   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ