খুনের মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনের মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



খুনের মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে খুনের মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী, আলতাব হোসেন এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের সদস্যের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে রশিদের পরিবারের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নিলে মারা যান তিনি।

অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩২   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ