বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে: মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে: মন্ত্রী গাজী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে: মন্ত্রী গাজী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রূপগঞ্জ উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার (১৭ মার্চ) রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় ওই পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এ এফ এম সা‌য়েদ, উপ‌জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের কমান্ডার আমান উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদি‌কে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের গাজী অডিটো‌রিয়া‌মে অনু‌ষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি বলেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জা‌তি এই স্বাধীন দেশ পেত না। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দিয়েছেন সমৃদ্ধি। শেখ হাসিনার নেতৃত্বে এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দোয়ারে পৌছে যাচ্ছে।

অপর‌দি‌কে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে আলোচনা সভা ও মিলাদ মাহ‌ফিলের আয়োজন ক‌রে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠন। এতে প্রধান অতিথি হি‌সে‌বে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প‌রে কেক কে‌টে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১০:৩২   ৪৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ