১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার

ঢাকা, ১৭ মার্চ ২০২৩ : বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বিগত ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং উপলক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

সফরকালে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পীকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পীকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৩   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ