সাকিব-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » সাকিব-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
শনিবার, ১৮ মার্চ ২০২৩



সাকিব-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড গড়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৩ রান। ২০১৯ সালের জুন মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩০ রান করেছিল টাইগাররা। এবার নিজেদের সেই অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তামিম ইকবালের দল।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইংল্যান্ড সিরিজের মতো আইরিশদের বিপক্ষেও ব্যর্থ হন টাইগার কাপ্তান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেয়ারের বলে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর লিটন-শান্ত জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি ভেঙে যায় লিটনের ৩১ বলে ২৬ রানে বিদায়ে। দশম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে দলীয় ৪৯ রানে কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস।

বিস্তারিত আসছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:০২   ৪০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ