আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের
সোমবার, ২০ মার্চ ২০২৩



আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদারীপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা সড়কের জন্য নয়। এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া’।

তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি অপরাজনীতিতে লিপ্ত উল্লেখ করে কাদের বলেন, মিথ্যা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর দিতে হবে। অথচ সড়ক যোগাযোগ খাত বিএনপির শাসনামলেই সবচেয়ে অবহেলিত ছিল।

সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে। এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, বিএনপি গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে সরকারের সমালোচনা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৯   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ