আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে : আইজিপি

প্রথম পাতা » চট্টগ্রাম » আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে : আইজিপি
সোমবার, ২০ মার্চ ২০২৩



আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে : আইজিপি

দুবাইয়ে সোনার দোকান চালু করে সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং ইন্টারপোল সেটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (২০ মার্চ) পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় আইজিপি বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইন আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি-না সেটিও তদন্ত করে দেখা হবে।

আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।

জানা গেছে, রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান তার দোকান উদ্বোধনে দুবাই গেলে এটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৩   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ