সরিষাবাড়ীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সাব্বির(১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া মধ্যপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত যুবক দিনমজুর ফিরোজ মিয়ার ছেলে। সে পেশায় একজন টাইলস মিস্ত্রি।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ ঘরে ধর্নার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পূর্বে তার মা তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকেছিল। কিন্তু সে পরে খাবে বলে তার মাকে জানিয়ে দেয়। তাই তার মা কিছুক্ষণ পর খাবার নিয়ে ছেলের ঘরে গিয়ে দেখতে পারে ঘরের দরজা বন্ধ এবং ভিতর থেকে গোংরানো শব্দ আসছে।

এই শুনে তিনি চিৎকার দিলে নিহতের বাবা ফিরোজ মিয়া দৌড়ে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখতে পারে ছেলে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বাবা-মার চিৎকারে এলাকাবাসী রাব্বি কে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাব্বির মৃত্যু সংবাদ শুনে যারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা ভয়ে লাশ ফেলে পালিয়ে যান। পরে নিহতের ছবি দিয়ে ফেসবুকে অজ্ঞাত লাশের পরিচয় চেয়ে পোস্টটি দেওয়া হলে সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং তার পরিচয় পাওয়া যায়।

এদিকে স্থানীয়রা সহ নিহতের পরিবার জানান, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ। সে ইতিপূর্বেও দুইবার ইঁদুর মারা বিষ খেয়ে ছিলেন এবং মাঝেমধ্যেই সে অস্বাভাবিক কাণ্ড করে বসত।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এস আই হুমায়ুন কবির নিউজ টু নারায়ানগঞ্জ কে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে সুরুতহাল শনাক্ত করা হয়েছে এবং বাকি কাজ আইনানুগ ভাবে প্রক্রিয়াধীন রয়েছে ।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৬   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির
চরভদ্রাসনে মারধর ও বিষপ্রয়োগের অভিযোগে বৃদ্ধার মৃত্যু, থানায় হত্যা মামলা
আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ