দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ২৩টি এবং পায়ুপথ দিয়ে বের করা হয় আরও ৯টি সোনার বার। অভিযুক্ত জিয়াউদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

জিয়াউদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। তার বাবার নাম আবুল বাশার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন অভিযুক্ত জিয়াউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। এরপর তার দেহ স্ক্যান করে তলপেটে আরও সোনার বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৩২ সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৪২   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ