সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২

প্রথম পাতা » চট্টগ্রাম » সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২

রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পর্যটক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের শিক্ষার্থী। একজন শিক্ষক ও ১২ শিক্ষার্থী সাজেকে বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে পর্যটকবাহী জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে এক নারী পর্যটক নিহত হন। সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৭   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ