ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান

জাতিসংঘ পরমাণু সংস্থার প্রধান বুধবার বলেছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ রয়ে গেছে। এই মাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্ল্যান্টটির সংযোগ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাম্পগুলো চালানোর জন্য একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন যা পারমাণবিক জ্বালানির চুল্লির পুলগুলোকে শীতল করতে পানি প্রবাহিত করে থাকে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির মতে, ৯ মার্চ রাশিয়ার হামলার পর থেকে প্ল্যান্টটি একটি একক ব্যাকআপ পাওয়ার লাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এটি ‘সংযোগ বিচ্ছিন্ন এবং মেরামতাধীন অবস্থায় রয়েছে।
গ্রোসি বুধবার এক বিবৃতিতে বলেন, ‘জেডএনপিপি’তে পারমাণবিক নিরাপত্তা একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে।’
এমন পরিস্থিতিতে ‘আমি আবারো প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তা এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল পক্ষ থেকে প্রতিশ্রুতিদানের আহ্বান জানাই।’

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৬   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ