গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে। তিনি বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও কলাকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে বারবার এ চিত্রই দেখা গেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গণভোটই হতে পারে কার্যকর উপায়।
আজ সোমবার হবিগঞ্জ নীমতলা কালেক্টর প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে, যা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।

অনুষ্ঠানে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা উপস্থিত ইমামদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামদের পাশাপাশি মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।

ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৩   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ