গমের ভুসির বস্তায় মিলল ১০ স্বর্ণের বার

প্রথম পাতা » খুলনা » গমের ভুসির বস্তায় মিলল ১০ স্বর্ণের বার
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



গমের ভুসির বস্তায় মিলল ১০ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার সীমান্তে চোরাচালানের সময় গমের ভুসির বস্তার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের গোপন খবরে বিকাল ৩ টার দিকে দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় ওই এলাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে ভ্যান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানে থাকা ১টি গমের ভুসির বস্তা তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২৫   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ