রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের লাশ উদ্ধার

প্রথম পাতা » খুলনা » রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের লাশ উদ্ধার
শনিবার, ২৫ মার্চ ২০২৩



রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ঘা‌ট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এমডির ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

শনিবার (২৫ মার্চ) দুপুরে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত দুদিন ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রা‌শিয়ান নিকিমত কোম্পা‌নির প‌রিচালক ইউরি ফেদারোপের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে এক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শনিবার সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় চালকের মরদেহ উদ্ধার করে।

ওসি মোহসীন হোসাইন জানান, শনিবার সকাল ৮টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও গাড়িটি ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সম্রাট গত দুদিন ধরে নিখোঁজ ছিল। এ বিষয়ে তার পরিবার গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদী থানায় একটি জিডি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পাবনার ঈশ্বরদী এলাকায় হত্যা করে গাড়িসহ মরদেহ কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ঘাট এলাকায় রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৮   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ