বন্দরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



বন্দরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, মনারবাড়ি এলাকার ওলি উল্লাহ্’র ছেলে রাসেল (২২), মৃত আক্কাস আলীর ছেলে ওলি উল্লাহ্ (৪৮), ওলি উল্লাহ্’র স্ত্রী পারভীন (৪৫)।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মনারবাড়ি এলাকার হাফেজ মিয়ার ছেলে শিহাব (১৮) ও সাগর (৩২), মৃত কফিলউদ্দিন মিয়ার ছেলে হাফেজ মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মনারবাড়ী এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী। গত রোববার মনারবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে রাসেল, ওলি উল্লাহ্ ও পারভীন কে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় আহত ওলি উল্লাহ্ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৭   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ