আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ফয়সাল (২৯) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার কাহেন্দি এলাকার আফছারের ছেলে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এরআগে সোমবার (২৭ মার্চ) রাতে তিলচন্দ্রদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

জানা গেছে, গত ২২ মার্চ ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কাহেন্দি গ্রামে তার ভাড়া বাসায় শুয়ে ছিলেন। তখন আসামি ফয়সালের সহায়তায় সঙ্গীয় আসামি সেলিম ভিকটিমের ঘরের টিনের দরজা ভেঙে প্রবেশ করে।

এরপর ফয়সাল ও তার অন্যান্য সঙ্গীয়দের সহায়তায় আসামি সেলিম ভিকটিমকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আটক আসামি ফয়সাল ও সঙ্গীয় পলাতক আসামিরা ভিকটিমকে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৪   ৫৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ