পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩



পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দেশটির করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এফকে ডাইং নামে ওই কোম্পানি জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে প্রায় ৪০০ নারী ও শিশু এসেছিলেন। এক পর্যায়ে লাইনে থাকারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেকেই পদদলিত হন। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সূত্র : আলজাজিরা, ডন

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ