তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে: বেলারুশ প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে: বেলারুশ প্রেসিডেন্ট
শনিবার, ১ এপ্রিল ২০২৩



তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে: বেলারুশ প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার (৩১ মার্চ) বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেছেন। খবর আল জাজিরার।

লুকাশেঙ্কো বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে।

মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, সংঘাত আরও বৃদ্ধির আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি।

তিনি আরও বলেন, সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনো পূর্ব শর্ত ছাড়াই।

বেলারুশের মাটিতে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার কয়েকদিন পরই দেশটির প্রেসিডেন্ট এ একথা বলেন।

রাশিয়ার মিত্র লুকাশেঙ্কো জানান, তিনি নিজ দেশে রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক’ পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চান রাশিয়াকে। এর আগে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছিলেন পুতিন, যা নিয়ে দুই পক্ষের মতৈক্যের কথা শোনা গেছে।

বাংলাদেশ সময়: ১২:৩০:১৫   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ