ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দিল আইএমএফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দিল আইএমএফ
রবিবার, ২ এপ্রিল ২০২৩



ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দিল আইএমএফ

ইউক্রেনকে আগামী চার বছরের জন্য এক হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান যুদ্ধে বিপর্যস্ত কিয়েভের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যায়ক্রমে দেয়া হবে এই সহায়তা। প্রথম দফায় ২৭০ কোটি ডলার পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবকাঠামো মেরামতে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেয়ার কথা আগেই জানিয়েছিল ঋণদাতা সংস্থা আইএমএফ। এরই অংশ হিসেবে কিয়েভে জরুরি ভিত্তিতে ২৭০ কোটি ডলার পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যায়ক্রমে এই সহায়তা দেয়া হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঋণ অনুমোদনে আইএমএফকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য এই ঋণ সহায়তা কর্মসূচি অনুমোদন দেয়ায় আইএমএফের প্রতি আমি কৃতজ্ঞ।

এ প্রসঙ্গে সংস্থাটির ফার্স্ট ডেপুটি-ব্যবস্থাপনা পরিচালক জানান, রাশিয়ার সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উত্তরণে ইউক্রেনকে এ সহায়তা দেয়া হচ্ছে।

এর আগে, দেশটির অনিশ্চিত অর্থনীতিকে স্থিতিশীল করা, যুদ্ধ পরবর্তীকালে ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগদান ও যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহযোগিতা করা এই ঋণ প্রকল্পের প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন এক কর্মকর্তা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর আইএমএফের এই চুক্তি অনুযায়ী সবচেয়ে বড় ঋণ সহায়তা পেতে যাচ্ছে কিয়েভ।

বাংলাদেশ সময়: ১২:০৪:১৯   ৩৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ