পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

সোমবার ভোরের আগে পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ কথা জানায়।
ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর উইওয়াক থেকে ৯৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি’র।
নিউ গিনি দ্বীপের ইন্দোনেশিয়া সীমান্তের প্রায় ১শ’ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। কোনো সুনামির আদেশ জারি করা হয়নি।
ইউএসজিএস বলেছে, ভূমিকম্প অঞ্চলে নরম ভূমি আলগা হওয়ার ফলে এলাকার লোকজনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এলাকাটি ঘনবসতিপূর্ণ নয়।
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় একটি দ্বীপপুঞ্জের অংশ প্রত্যন্ত নিউ ব্রিটেন
অঞ্চলে গত ফেব্রুয়ারিতে সেখানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

বাংলাদেশ সময়: ১২:২২:৪৫   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ