ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ৯৫জন শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।
সোমবার সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত। তিনি তার বক্তব্যে বলেন “সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের সমাজের একটা অংশ। তাদের মধ্যে পড়াশুনার মনোভাব সৃষ্টির মাধ্যমে তাদেরকে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আর পেন ফাউন্ডেশন স্বপ্নলোকের পাঠশালার মাধ্যমে এ মহতী কার্যক্রম বাস্তবায়ন করছে।
পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক মোঃ সফিয়ার রহমান ও নিশ্চিন্তপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিরুল ইসলাম, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন, মায়মুনা ইসলাম, স্বেচ্ছাসেবক চম্পা নওরীন, তুষার কুমার, রাতুল হোসাইন প্রমুখ। উল্লেখ্য পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে স্বল্প পরিসরে স্বপ্নলোকের পাঠশালার একটি ক্যাম্পাস দিয়ে কার্যক্রম শুরু হয়। বর্তমানে স্বপ্নলোকের পাঠশালার দুটি ক্যাম্পাসে ৯৫জন সুবিধা বঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক পড়াশুনা করছে। এই সকল শিশুদের সম্পূন্ন বিনামূল্যে পড়াশুনা করানো হয় এবং অভিভাবকদের বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৭   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ