টেইলর সুইফটের প্রেমের সম্পর্কে ভাঙন

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেইলর সুইফটের প্রেমের সম্পর্কে ভাঙন
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



টেইলর সুইফটের প্রেমের সম্পর্কে ভাঙন

মার্কিন গায়িকা টেইলর সুইফটের সঙ্গে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সম্পর্ক শেষ পর্যন্ত আর টিকল না। ভেঙে গেল তাদের দীর্ঘ ছয় বছরের প্রেম।

দ্য সানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেইলর সুইফটের সম্পর্কে ভাঙনের খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মার্কিনি এ গায়িকা প্রেমে পড়েন ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের।

তবে দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর হঠাৎ ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হলো, সে তথ্য এখনও জানাননি দুই তারকার কেউই।

এদিকে মার্কিন সাময়িকী পিপল বলছে, স্বেচ্ছায় এ জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মিডিয়ায় সব সময় লুকোচুরিই করেছেন টেইলর-জো।

পাপ্পারাজিদের হাত থেকে বাঁচতে এ জুটি কখনও পরচুলা পরে, কখনও ছদ্মবেশে আবার কখনও হুডিতে নিজের মুখ লুকিয়ে একে অন্যের হাত ধরে হেঁটেছেন নিউইয়র্কের রাস্তায়।

টেইলর সুইফটের লন্ডনের বাড়িতেও প্রায়ই দেখা যেত জো’কে। যদিও সে সময় দুজনই এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দিতেন।

প্রেমের সম্পর্ক প্রকাশ্যে না আনতে চাইলেও, এ জুটির বিচ্ছেদের বিষয়টি এখন প্রকাশ্যে। সময় গড়ালেই হয়তো টেইলর-জো ভক্তরা জানতে পারবেন তাদের বিচ্ছেদের পেছনে কোন সত্য লুকিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:৪৮   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ গেজেটে ৬ হাজার ৭৮৭ শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আলু চাষিদের ন্যায্যমূল্য ও সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ