উপবৃত্তি অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপবৃত্তি অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের চুক্তি স্বাক্ষর
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



উপবৃত্তি অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের চুক্তি স্বাক্ষর

চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত মধ্যমেয়াদে পারফরম্যান্স মূল্যায়ন করে উপবৃিত্ত বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড এর চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সিদ্ধান্ত গ্রহণের শর্তে পাঁচ বছরের জন্য নগদ এর মাধ্যমে এই চুক্তি সম্পাদন হয়।
চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ, নগদের নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, কোমলমতি শিশুদের শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে তাদের কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে। শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে। এই উপবৃত্তি কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের একটি কার্যকর উদ্যোগ এটি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, নগদের এমডি তানভির মিশুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৩   ৪০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই : রুহুল কবির রিজভী
পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ