অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা

“অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” শীর্ষক প্রকল্পের নিবিড় পবিবীক্ষণ সমীক্ষার উপর স্থানীয় অংশগ্রহণকারিদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও এসএ কনসাল্ট ইন্টারন্যাশনাল এই মতবিনিময় কর্মশালার আয়োজন করে।

বুধবার (১২ এপ্রিল) সকালে সদর ইউএনও কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসএম হামিদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আইএমইডি) খান মো. মনিরুজ্জামান ও সহকারি পরিচালক (আইএমইডি) জুলহাস আলী সরকার।

কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জুলহাসসহ অন্যান্য উপস্থিত মুক্তিযোদ্ধাগণ।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন’র সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্ল বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মো.আরিফুর রহমানসহ এসএ কনসাল্ট ইন্টারন্যাশনালের অন্যান্য কর্মকর্তাগণ।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিম লিডার ইঞ্জিনিয়ার ড. এসএ তাহের খন্দকার।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা
ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন
অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে - তথ্য উপদেষ্টা
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ - আলী রীয়াজ
​সরিষাবাড়ীতে বিএনপির উঠান বৈঠক ‘ধানের শীষ শান্তি ও মুক্তির প্রতীক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ