আড়াইহাজার থেকে অপহৃত কিশোরী পল্টনে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজার থেকে অপহৃত কিশোরী পল্টনে উদ্ধার, গ্রেপ্তার ১
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



আড়াইহাজার থেকে অপহৃত কিশোরী পল্টনে উদ্ধার, গ্রেপ্তার ১

আড়াইহাজার থেকে অপহৃত এক কিশোরী (১৩) কে রাজধানী ঢাকার পল্টন থানা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় মো. রানা মিয়া (২২) নামে এক অপহরণকানীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা মিয়া রূপগঞ্জ থানাধীন আউখাব এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

জানাগেছে, উদ্ধারকৃত ভিকটিম (১৩) ভূলতা স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেনীর ছাত্রী। ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শণ করতে থাকে।

ঘটনার এক পর্যায়ে গত ২৮ ফেব্রুয়ারি বিকালে ভিকটিম আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় তার ফুফুর বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে আসামী মোঃ রানা মিয়া (২২) তার সঙ্গীয় এজাহানামীয় আসামিদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫১   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ