১ রানের নাটকীয় জয় মাশরাফির রূপগঞ্জের

প্রথম পাতা » খেলাধুলা » ১ রানের নাটকীয় জয় মাশরাফির রূপগঞ্জের
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



১ রানের নাটকীয় জয় মাশরাফির রূপগঞ্জের

ঢাকা প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত ম্যাচে উত্তেজনা ছড়িয়ে মাত্র ১ রানের নাটকীয় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল লেজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৬৮ রান তুলে রূপগঞ্জ। রান তাড়া করতে নেমে ২৬৭ রানে থামে ঢাকা লিওপার্ডসের ইনিংস।

রান তাড়া করতে নেমে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় ঢাকা লিওপার্ডস। চতুর্থ উইকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আমিন ও সাব্বির হোসেন। ১৬৭ রানের জুটি গড়েন তারা। ৯১ বলে ১টি করে চার-ছয়ে ৬৪ রানে থামেন সাব্বির।

অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে ঢাকা লিওপার্ডসের জয়ের আশা ধরে রেখেছিলেন আমিন। শেষ ওভারে ৭ রানের দরকার পড়ে ঢাকা লিওপার্ডসের। লিজেন্ডস অব রূপগঞ্জের জানির করা শেষ ওভার থেকে আসে ৫ রান। ৮টি চার ও ২টি ছক্কায় ১৩৩ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন আমিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার পারভেজ হোসেন ইমন ৩টি করে চার-ছক্কায় ৭০ বলে ৫২, ৫টি চার ও ১টি ছক্কায় সাব্বির রহমান ৬৬ বলে ৫৪ ও ভারতের চিরাগ জানি ৭টি চারে ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৯   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ