জাপানের প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিস্ফোরণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানের প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিস্ফোরণ
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



জাপানের প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিস্ফোরণ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা ছিল শনিবার (১৫ এপ্রিল)। অনুষ্ঠান শুরুর একটু পরই কিশিদাকে লক্ষ্য করে একটি নলসদৃশ বস্তু ছুঁড়ে দেয়া হয়। পরে সেখান থেকে একটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, শনিবার জাপানি শহর ওয়াকায়ামায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। ভাষণের সময় তার দিকে একটি নলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। নিক্ষেপের পরপরই কিশিদাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিশিদাকে সরিয়ে নেয়ার পরপরই ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে জাপানের প্রধানমন্ত্রী অক্ষত এবং নিরাপদ রয়েছেন।

এনএইচকে জানিয়েছে, কিশিদা পশ্চিম জাপানের শহরটিতে একটি মৎস্য বন্দর ভ্রমণ শেষে একটি জনসভায় বক্তৃতা শুরু করছিলেন। ঠিক তখনই ঘটনাটি ঘটে।

সম্প্রচারমাধ্যমের ভিডিও থেকে দেখা গেছে, কয়েকজন সরকারি কর্মকর্তা একজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। বাকি সদস্যরা ঘটনাস্থলে সমবেত হওয়াদের সরিয়ে নেয়ার কাজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৬:৫৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ