বিজিবি ডিজির রামগড় সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবি ডিজির রামগড় সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



বিজিবি ডিজির রামগড় সীমান্ত পরিদর্শন এবং বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি’র রামগড় সীমান্ত পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী সদর ব্যাটালিয়ন, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিক নির্দেশনাও দেন।

এ ছাড়াও পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী ব্রিজের কাছে প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি‘র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ